Speech Details Home / Speech Details

সৈয়দ মো: আশরাফুল ইসলাম বকুল

উপদেষ্টা

Speech From Advisor

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য । । মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ওয়েব সাইটে প্রচারের উদ্দেশ্যও- উক্ত খেদমতের সাথে সকলকে শরিক রাখা ও সকলের দোয়া কামনা।

আমি কোন আলেম নই। এক কথায় বাংলায় অর্ধশিক্ষিত মানুষ। অথচ মাদরাসার মত একটি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জুড়ে থাকা আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়া।

শিক্ষাকার্যক্রমের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আরো বহুমূখী সেবামূলক প্রকল্প রয়েছে, যা দেশ ও জাতির ধমীর্য় ও সামাজিক খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আল্লাহ তায়ালা এ ক্ষুদ্রাতিক্ষুদ্র সকল খেদমতকে কবুল করুন, আমীন।পরিশেষে যাঁরা এ প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, তাঁদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। যাঁরা এখনো হায়াতে আছেন, আল্লাহ তায়ালা তাঁদের ছায়াকে আমাদের মাঝে দীর্ঘায়িত করুন, আমীন।