Speech Details Home / Speech Details

মো: হাফিজুর রহমান শেখ

পরিচালক

Speech From Director

সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম।
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কুরআন মাজিদ শিখে এবং অপরকে শেখায়!’ অমীয় এই বাণীকে সামনে রেখে শিশুদের হৃদয়ে ইসলামের সঠিক শিক্ষা গেঁথে দেওয়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও শুদ্ধরূপে কুরআন শরীফ পড়ার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। 
তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে-” [সূরা আলে-ইমরান- ১১০]। অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে সঠিক শিক্ষা প্রদান, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে এই মাদ্রাসা । ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসা একটি অলাভজনক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান; যা 2021 সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা পাশে থেকে পরামর্শ, শ্রম এবং আর্থিক অনুদান প্রদান করেছেন; তাদের সকলকে আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন। সকলের পরামর্শ, শ্রম ও আর্থিক অনুদান কামনা করছি।