Blog Details Home / Blog Details

নূরাণী শিক্ষা পদ্ধতির গুরুত্ব
Our history . 24th Mar, 2025

নূরাণী শিক্ষা পদ্ধতির গুরুত্ব

শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাদের আদর্শবান, নিষ্ঠাবান ও ধার্মিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও আমাদের। তাদের নিরাপদে বেড়ে ওঠার পথ সুগম করতে হবে। নাস্তিক্যবাদের থাবা থেকে তাদের মাহফুজ রাখতে হবে। আর সেজন্য প্রয়োজন ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ নূরানী পদ্ধতির মাধ্যমে তা অনেকাংশে পূরণ হচ্ছে। মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ. যে পদ্ধতিতে কুরআন সহিহ করার তারতিব আবিষ্কার করেছেন তা বাস্তবিকই নূরানী। নূরে নূরান্নিত একটি মাকবুল পদ্ধতি। এর নূরে আলোকিত হোক দেশের প্রতিটি ঘর ও জনপদ। দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়–ক নূরানী পদ্ধতি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দীনের জন্য কবুল করুন। আমিন।

...........শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. [স্মারকগ্রন্থ].....

0 Comments

Leave A Comment

Sing in to post your comment or singup if you don’t have any account.